শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নারায়ণগঞ্জ থেকে পালিয়ে নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত যুবক

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ২২, ২০২০
  • 581 Time View

বিশেষ  প্রতিনিধি :

নারায়ণগঞ্জ থেকে পালিয়ে নোয়াখালীতে গেলেন করোনাভাইরাসে আক্রান্ত এক যুবক। নারায়ণগঞ্জে নমুনা দেয়ার পর পালিয়ে যান তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবকের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে। খবর পেয়ে তার বাড়িতে যায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, নারায়ণগঞ্জে নমুনা দিয়ে নোয়াখালীতে পালিয়ে আসেন করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবক। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের জানানো হয় পালিয়ে আসা ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত। তার রিপোর্ট পজিটিভ। তাকে কোয়ারেন্টাইনে রাখতে হবে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার দাস বলেন, খবর পেয়ে আক্রান্ত ব্যক্তির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে।

অসীম কুমার দাস আরও বলেন, এর আগে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নোয়াখালীর চৌমুহনী বাজারের এক দোকান কর্মচারী মারা যান। তথ্য গোপন করে মঙ্গলবার তার সৎকার করা হয়। বিষয়টি জানতে পেরে মারা যাওয়া দোকান কর্মচারীর মালিকসহ বিভিন্ন জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

প্রসঙ্গত, এ পর্যন্ত নোয়াখালী জেলায় ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক ইতালিপ্রবাসীসহ দুইজনের মৃত্যু হয়েছে। সুত্র : জাগে নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares