শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, মে ১০, ২০২০
  • 742 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীতে নতুন করে আরও তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬ জন। এদের মধ্যে মারা গেছেন দুইজন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনজন।

রোববার (১০ মে) সকালে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৬ মে নতুন আক্রান্তদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। শনিবার (৯ মে) রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের এক ব্যাংক কর্মকর্তা, সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ভাংতি গ্রামের এক মাদ্রাসার শিক্ষক ও কোম্পানীগঞ্জে উপজেলার বসুরহাট পৌরসভার এক ব্যক্তি রয়েছেন।

সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান বলেন, নতুন আক্রান্তরা জ্বর ও কাশিতে ভুগছিলেন। খবর পেয়ে তাদের বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares