শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালী মাতৃছায়া হাসপাতাল থেকে ভূয়া এমবিবিএস ডাক্তার আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৪, ২০২০
  • 588 Time View

বিশেষ প্রতিনিধি :

মেডিকেল কলেজ থেকে পাসের সনদ নেই। নেই বিএমডিসির নিবন্ধন। ডাক্তারি না পড়েও এমবিবিএস তিনি। নিজের নামের সঙ্গে ‘এমবিবিএস’ জুড়ে রোগীদের এক বছর ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন তিনি। নোয়াখালী সদর উপজেলার হাসপাতাল রোড হাউজিং এস্টেট থেকে কামরুল হাসান (৩২) নামে এমন এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নোয়াখালী জেলা শহরের হাসপাতাল সড়কের পাশের মাতৃছায়া হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক কামরুল হাসানকে গ্রেফতার করে পুলিশ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গত দুই মাস ধরে মাতৃছায়া হাসপাতালে রোগীদের চিকিৎসা চালিয়ে আসছিলেন কামরুল হাসান। এর আগে গত এক বছর ধরে শহরের আরেকটি হাসপাতালে রোগী দেখেছেন তিনি। মাতৃছায়া হাসপাতাল থেকে ২০১৮ সালের ১২ নভেম্বর আবুল কাশেম নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছিল।

ডাক্তারি না পড়েও কামরুল হাসান নিজের নামের সঙ্গে এমবিবিএস, পিজিটি (মেডিসিন) ও নিউরোমেডিসিন, হৃদরোগ বক্ষব্যাধি, বিশেষজ্ঞ ডিগ্রি জুড়ে দিয়ে প্যাড ব্যবহার করে নিয়মিত রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। কামরুল হাসান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হোসেন আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, এনএসআইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে মাতৃছায়া হাসপাতালে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক কামরুল হাসানকে গ্রেফতার করা হয়। থানায় এনে জেলা সিভিল সার্জনের সহযোগিতায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে কামরুল হাসান স্বীকার করেন তিনি চিকিৎসক নন। ডাক্তারি না পড়েই এমবিবিএস তিনি। তার কোনো সনদ নেই। প্রতারণা করে বিশেষজ্ঞ ডিগ্রি জুড়ে প্যাড ব্যবহার করে এতদিন রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন কামরুল হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares