শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে নিরাপদ খাদ্য নিয়ে সেমিনার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ১২, ২০২১
  • 422 Time View

বিশেষ প্রতিনিধি :

“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় নোয়াখালীতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খানের সভাপতিত্বে সেমিনারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইউম সরকার। সেমিনারে খাদ্যের নিরাপত্তা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) নুরে আলম সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, (রাজস্ব) তারিকুল আলম, (শিক্ষা ও আইসিটি) মো. নোমান হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এবং জেলা পর্যায়ে বিভিন্ন হোটেল ও রেস্তোরাাঁর মালিক প্রতিনিধিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares