শিরোনাম:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত

লক্ষ্মীপুরের মতিরহাট এলাকার মেঘনা নদীতে ফেরিতে আগুন, পুড়ে গেল ৬টি পণ্যবাহী ট্রাক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৮, ২০২১
  • 821 Time View

বিশেষ প্রতিনিধ :

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে কলমিলতা নামে একটি ফেরিতে অগ্নিকান্ডে ৫টি পণ্যবাহী ট্রাক ও একটি পিকআপ ভ্যান পুড়ে গেছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোরে লক্ষ্মীপুরের মতিরহাট এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ এসে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ ট্রাকের ড্রাইভার মোঃ হোসেনসহ ফেরীতে থাকা লোকজন জানায়, বৃহস্পতিবার ভোররাতে ভোলার উদ্দেশ্যে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট থেকে পণ্যবাহী ট্রাক ও পিকআপ নিয়ে রওনা দেয় কলমিলতা নামে একটি ফেরি। ভোরে ফেরিটি মতিরহাট ও ভোলার চর সীমানার মাঝামাঝি মেঘনা নদী দিয়ে যাওয়ার সময় ফেরিতে থাকা একটি ককসিটের পিকআপ ভ্যান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। এতে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ওই ফেরির স্টাফ, পণ্যবাহী ট্রাক ও পিকআপের ড্রাইভার-হেলপাররা ফেরির সামনের দিকে নিরাপদে অবস্থান নেয়।

বিআইডব্লিউটিসি’র ভোলার ম্যানেজার পারভেজ হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে অপর একটি ফেরিতে করে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন ফেরিটি লক্ষ্মীপুরের মেঘনা নদীর মতিরহাট এলাকার গুনগুনিয়া চরে নোঙ্গর করা আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি তিনি।

ভোলার ইলিশা নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন পাল জানান, লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট থেকে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান নিয়ে ভোলার ইলিশা ঘাট যাচ্ছিলে ফেরিটি। লক্ষ্মীপুরের মতিরহাট ও ভোলার চর সীমানার মাঝামাঝি মেঘনা নদীতে আসলে ফেরিটির পিছনে একটি ট্রাকে আগুন লেগে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares