শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

১৭ দিনে লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত ২১৫

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১৭, ২০২১
  • 637 Time View

বিশেষ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ চলমান লকডাউন থাকার পরও স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করছে মানুষ।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতো গত ১ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ২১৫ জন।
এ ছাড়াও সদর উপজেলার মান্দারী, ভবাণীগঞ্জ, তেওয়ারীগঞ্জ, দিঘলী, শান্তির হাট, পুরাতন তেওয়ারীগঞ্জ, ভবের হাট, চৌরাস্তাসহ বিভিন্ন গ্রামে হাট বাজারে এখনো অবাধে চলাফেরা করছে মানুষ এমন অভিযোগ পাওয়া গেছে। শহরের পাশাপাশি গ্রাম-গঞ্জে অভিযান চালানোর অনুরোধ জানিয়েছে স্থানীয়রা।
তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে লকডাউন কার্যকর করতে প্রতিদিন শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ন স্থান সমূহে পুলিশ টহলে রয়েছে। প্রয়োজন ছাড়া যারা ঘর থেকে বের হচ্ছে তাদেরকে পুলিশ ফিরিয়ে দিচ্ছে।
আক্রান্তদের মধ্যে বেশীর ভাগ লক্ষ্মীপুর সদর উপজেলার। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ২৬৩৪ জন, সুস্থ ২৩৭৮ জন গত ২৪ ঘন্টায় রামগঞ্জ উপজেলায় একজনের মৃত্যু হয়েছে, এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৪৮ জনের।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতো ১ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় নতুন ২১৫ জন করোনা রোগী বেড়েছে। ১৭ দিনে ১০১১ জনের নমুনা পরীক্ষা করে এই ২১২ জন করোনা শনাক্ত করা হয়েছে। এ দিকে জেলায় আক্রান্ত সংখ্যা বেড়ে যাওয়ার পরও মানুষের মাঝে চরম উদাসীনতা দেখা গেছে।
জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফফার জানান, নতুন করে গত ১৭ দিনে ২১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘরের থাকার থাকার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares