শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৩ বেডের আইসিইউ’র উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২২, ২০২১
  • 748 Time View

বিশেষ প্রতিনিধি:

করোনাভাইরাসের সঙ্কটাপন্ন পরিস্থিতিতে লক্ষ্মীপুরের জনসাধারণের সুচিকিৎসা নিশ্চিত করতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৩ বেডের আইসিইউ ইউনিটের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে করোনা ওয়ার্ডে লক্ষ্মীপুর জেলা প্রসাশক মো: আনোয়ার হোসেন আকন্দ আইসিইউ ইউনিট উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ডা. এ এইচ এম কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. আবদুল গফফার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলালসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা।

এ সময় জেলা প্রসাশক বলেন, স্বাস্থ্য সেবায় আরও একধাপ এগিয়ে গেল লক্ষ্মীপুর। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে কোনো সঙ্কট মোকাবেলা করতে সক্ষম হব। তবে আমাদের সচেতনতাই পারে করোনা রোগ থেকে মুক্ত রাখতে। কাজেই প্রধানমন্ত্রীর ৩১ দফা নিদের্শনা মেনে চললে কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares