শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা

Reporter Name
  • Update Time : সোমবার, মে ২৪, ২০২১
  • 836 Time View

বিশেষ প্রতিনিধিঃ

আগামী ৫-১৯ জুন সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা এডভোকেসী সভা আজ সোমবার (২৪ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জুবায়ের হোসেন প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন বলেন আগামী ৫-১৯ জুন দেশ ব্যাপি (৬-১২) মাস বয়সী শিশুকে নীল রঙের ও (১২-৫৯) মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য ইতিমধ্যে কর্মী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।

উপজেলার বিভিন্ন অস্থায়ী ও স্থায়ী কেন্দ্র এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া বাদ পড়া শিশুদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন অসুস্থ ও ৪ মাসের ভিতরে ভিটামিন এ ক্যাপসুল খেয়েছে এমন শিশু এবং ৬ মাসের কম বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবেনা।

তিনি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল ও সার্থক করতে উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares