শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ৩, ২০২১
  • 1140 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি:

নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি, হাত ধোব নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্য সম্মত, এমন স্লোগানকে সঙ্গে নিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৩ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত র‌্যালি জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাস চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. আবদুল গফফার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর ই আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, জাতীয় গোয়েন্দা সংস্থার লক্ষ্মীপুরের উপ-পরিচালক বশির আহমদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জসীম উদ্দীন আহাম্মদ, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফাতেমা তুজ জোহরা ও কমলনগর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোঃ আশিকুর রহমান প্রমুখ।
এর আগে কালেক্টর ভবন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা ও হাত ধোয়ার নিয়ম শেখানো হয় শিক্ষার্থীদের। এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares