শিরোনাম:
বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলনের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুসের সাক্ষাৎ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় নতুন সবক ও দোয়া অনুষ্ঠিত উপজেলা ক্রীড়ায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দাপট, ঝুলিতে ৩৮ পুরস্কার বেগমগঞ্জ মডেল থানায় ওসি হিসেবে যোগ দিলেন শামসুজ্জামান চন্দ্রগঞ্জে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাজিরপাড়া শ্মশানের জমি নিয়ে বিরোধ চন্দ্রগঞ্জ মোবাইল এসোসিয়েশনের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক সভা ও নতুন কমিটি অনুমোদন চট্টগ্রামে হেল্থ পয়েন্ট হাসপাতালে মোহাম্মদ আবুল বাশারের হার্নিয়া অপারেশন সম্পন্ন বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেপ্তার চন্দ্রগঞ্জে দোকানঘর ভাঙচুর ও হামলার অভিযোগ: আদালতে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

চন্দ্রগঞ্জে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
  • 725 Time View

মো. আলাউদ্দিন :
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বানীয়া বাড়ী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বানীয়া বাড়ির সামনে মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
তাফসীরুল কুরআন মাহফিল প্রধান অতিথি হিসাবে তাফসীর করেন, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ হযরত মাওলানা ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে তাফসির করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার ও বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ইসহাক খন্দকার।
শুক্রবার- সকাল ৮টা মহিলা মাহফিল তাফসির করবেন, কোম্পানিগঞ্জ রংমালা দারুস সুন্নাহ মডেল আলিম মাদরাসা প্রভাষক হযরত মাওলানা সালেহ উদ্দিন ও খলিফারহাট হামিদিয়া ফাজিল মাদ্রাসা প্রভাষক ও বাংলাদেশ মাজলিসুল মুফাস্সিরীন বেগমগঞ্জ উপজেলার সভাপতি হযরত মাওলানা হাম্মাদুর রহমান।
তাফসীরুল কেরআন মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করবে কান্ডারী সাহিত্য সাংস্কৃতিক সংসদ।
মাহফিলের আয়োজকরা জানান, দেশে অনেক যুবক গান-বাজনা এবং বিভিন্ন অশ্লীলতার আয়োজন করে থাকে। তবে আমরা এলাকাবাসীর সহযোগিতায় প্রতিবছর এই তাফসীরুল কুরআন মাহফিল আয়োজনের মাধ্যমে মানুষের ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। এই মহৎ উদ্যোগের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এবং ধর্মীয় জ্ঞানচর্চায় আগ্রহ বেড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares