বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা, অদ্য ২৯ জুন ২০২৫ইং বিকেল ৪টায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা পরিদর্শন করেন। জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর পরিদর্শন শেষে তিনি এ থানায় উপস্থিত হন।
পরিদর্শনকালে ডিআইজি মহোদয়ের সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল হক এবং জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
চন্দ্রগঞ্জ থানায় পৌঁছালে অফিসার ইনচার্জ মোঃ ফয়জুল আজীম (নোমান) ফুলেল শুভেচ্ছা জানিয়ে অতিথিদের আন্তরিকভাবে বরণ করে নেন। পরে থানা প্রাঙ্গণে চৌকস পুলিশ দলের পক্ষ থেকে ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপর তিনি থানার সার্বিক কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি, রেজিস্ট্রার সংরক্ষণ, সেবার মান এবং ফোর্সদের মনোভাব পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি অফিসার, ফোর্স ও গ্রাম পুলিশদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
বক্তব্যে ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ বলেন, পুলিশ জনগণের সেবক—এই চেতনাকে হৃদয়ে ধারণ করে প্রত্যেকে যেন নিজের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেন। থানাকে হতে হবে নিরাপত্তার আশ্রয়স্থল এবং বিচারপ্রার্থীর আস্থার কেন্দ্র। আমি চাই, প্রতিটি পুলিশ সদস্য পেশাদারিত্ব, নিষ্ঠা এবং মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করবেন।
তিনি আরও বলেন, সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। থানায় আগত সাধারণ মানুষের সঙ্গে সহনশীল ও সদাচরণ নিশ্চিত করা প্রতিটি কর্মকর্তার দায়িত্ব।
Leave a Reply