শিরোনাম:
বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলনের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুসের সাক্ষাৎ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় নতুন সবক ও দোয়া অনুষ্ঠিত

ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫
  • 780 Time View

বিশেষ প্রতিনিধি:

ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, কারও ভুলের কারণে যেন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বুধবার গোপালগঞ্জে যা ঘটেছে, তা আমরা ভুলে যাইনি। প্রতিটি রাজনৈতিক দল ও ব্যক্তিকে কর্মসূচি ঘোষণার সময় দায়িত্বশীলভাবে আচরণ করতে হবে। আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, এই সরকার কোনও দলের একক নয়, এটি জনগণের সরকার, আমাদের আন্দোলনের ফসল। তাই জনগণের প্রত্যাশাও বেশি থাকবে। তবে আইনশৃঙ্খলা যেন বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করা সবার দায়িত্ব।

জেলা বাজুস সভাপতি সমীর কর্মকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর মজুমদার, চেম্বারের পরিচালক স্বপন দেবনাথ, বাজুসের আইন উপদেষ্টা মিলন মন্ডল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি শিমুল সাহা এবং বাজুসের জেলা সাধারণ সম্পাদক পরেশ কর্মকার।

অনুষ্ঠানে সমীর কর্মকার বলেন, ১৯৬৬ সালের ১৭ জুলাই বাজুস যাত্রা শুরু করে। বর্তমানে দেশের প্রায় ৪০ হাজার জুয়েলারি ব্যবসায়ী এই সংগঠনের সঙ্গে যুক্ত। ৬০ বছর পূর্তিতে লক্ষ্মীপুরে কেক কাটা, আনন্দ শোভাযাত্রাসহ বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares