শিরোনাম:
রায়পুরে দারুল কুরআন ইসলামী একাডেমিতে পঞ্চম শ্রেণীর বিদায় ও হিফজ সমাপনীতে পাগড়ি সংবর্ধনা অনুষ্ঠিত পশ্চিম লতিফপুর ইসলামী একাডেমিতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বেগমগঞ্জে কানকাটা কাদিরা হত্যা: সাত দিন পর মূল রহস্য উন্মোচন, সৌদি প্রবাসীসহ গ্রেপ্তার -৩ বেগমগঞ্জে নবযোগদানকৃত ইউএনওকে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় বদলি জনিত কারণে বিদায় নিলেন বেগমগঞ্জের ইউএনও আরিফুর রহমান; দায়িত্ব গ্রহণ করলেন নবাগত ইউএনও কায়েসুর রহমান, দিলেন নতুন বার্তা চন্দ্রগঞ্জে ডিবির অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ সিসিইউতে খালেদা জিয়া: বিদেশে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন-আযম খান তারেক রহমানের ৩১ দফা তুলে ধরে মোহাম্মদপুরে বিএনপির লিফলেট বিতরণ লক্ষ্মীপুরে নারকেলের ছোবড়ার ভেতর লুকানো ৩৩ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক

লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বুধবার, নভেম্বর ১২, ২০২৫
  • 205 Time View

লক্ষ্মীপুরে ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আব্বাস হোসেনকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় সাংবাদিক সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বুধবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে কর্মসূচির আয়োজন করে লক্ষ্মীপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, জেলা রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক নির্যাতন সেল, প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন, LABDO, সিসিএসসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা বলেন, সাংবাদিক আব্বাস হোসেন দীর্ঘদিন ধরে জেলার উন্নয়ন, সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও অনিয়ম নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করে আসছেন। সম্প্রতি ইটভাটা বিরোধী অভিযান ও মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর থেকেই তার বিরুদ্ধে এই হুমকি আসে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, হুমকি-ধামকি দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না। স্বাধীন সাংবাদিকতা থামানো কোনোভাবেই সম্ভব নয়। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হুমকিদাতাদের শনাক্ত করে গ্রেপ্তার না করা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রযুক্তির সহায়তায় হুমকিদাতাকে শনাক্তের কাজ চলছে। সাংবাদিকদের নিরাপত্তায় পুলিশ সবসময় পাশে আছে এবং থাকবে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ফোন করে সাংবাদিক আব্বাস হোসেন ও তার পরিবারকে গুলি করে হত্যার হুমকি দেয়। পরে তিনি নিজেই লক্ষ্মীপুর সদর থানায় একটরণ ডায়েরি (জিডি) করেন। আব্বাস হোসেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের পাশাপাশি দৈনিক মেঘনার তীর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং আজকের পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares