শিরোনাম:
বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলনের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুসের সাক্ষাৎ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় নতুন সবক ও দোয়া অনুষ্ঠিত

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রসারে বেগমগঞ্জে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
  • 235 Time View

নোয়াখালীর বেগমগঞ্জে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ২৫টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। তিনি বলেন, স্থানীয় উদ্ভাবনকে উৎসাহ দেওয়া এবং শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি করাই প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ বাংলাদেশের ভিত্তি গড়ে তুলবে। এ ধরনের আয়োজনে নতুন প্রজন্ম বাস্তব সমস্যার সমাধানে আরও উদ্বুদ্ধ হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালী জেলা পুলিশের সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব প্রশান্ত কুমার দাস, বিসিএসআইআর-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মোঃ জামিলুর রহমান এবং জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান এর সভাপতিত্ব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসার জহিরুল ইসলাম।
বক্তারা জানান, স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত লাগসই প্রযুক্তিকে কাজে লাগাতে পারলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং তরুণরা হবে দেশের উন্নয়ন অভিযাত্রার মূল চালিকাশক্তি।
উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শন মূল্যায়নে প্রথম স্থান অর্জন করে জয়নাল আবেদীন মেমোরিয়াল একাডেমি, দ্বিতীয় গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় মীরওয়ারিশপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares