বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও নোয়াখালী জেলা আহবায়ক মোঃ হানিফ টিটু গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবার ও স্বজনদের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশ–বিদেশের সকল শুভাকাঙ্ক্ষীর নিকট দোয়া কামনা করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, গত কয়েকদিন ধরেই হানিফ টিটুর শারীরিক জটিলতা বাড়তে থাকে। পরে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় চিকিৎসা পর্যবেক্ষণে রয়েছেন।
হানিফ টিটুর শারীরিক অবস্থা এখন বেশ গুরুতর। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। এই কঠিন সময়ে আমরা সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষ, আত্মীয়স্বজন ও পরিচিতজনেরা উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
পরিবার আরও জানায়, চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী তার সেবাযত্ন চলছে এবং অবস্থার উন্নতির জন্য সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।
Leave a Reply