শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা

লক্ষ্মীপুরে নারকেলের ছোবড়ার ভেতর লুকানো ৩৩ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক

বিশেষ প্রতিনিধি
  • Update Time : বুধবার, নভেম্বর ২৬, ২০২৫
  • 362 Time View

লক্ষ্মীপুর সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় নারকেলের ছোবড়ার ভেতর লুকিয়ে পিকআপ ভ্যানে করে পাচারের সময় ৩৩ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র‌্যাব-১১। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১১ এর নোয়াখালী কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু জানান, কুমিল্লা থেকে বিপুল পরিমাণ মাদক লক্ষ্মীপুরে আনার খবরে র‌্যাবের একটি বিশেষ দল মহাসড়কের শিল্পনগরী এলাকায় অবস্থান নেয়। পরে একটি সন্দেহজনক পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করলে নারকেলের ছোবড়ার নিচে লুকানো তিনটি বস্তা থেকে মোট ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, “পিকআপ ভ্যানটির চালক মহিনুল ইসলাম সামিন (ছামির) পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে ধারণা করা হচ্ছে।”
র‌্যাব কর্মকর্তা জানান, উদ্ধারকৃত গাঁজা কুমিল্লা থেকে এনে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় বিক্রির পরিকল্পনা ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে আটক ব্যক্তিকে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares