শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা

বদলি জনিত কারণে বিদায় নিলেন বেগমগঞ্জের ইউএনও আরিফুর রহমান; দায়িত্ব গ্রহণ করলেন নবাগত ইউএনও কায়েসুর রহমান, দিলেন নতুন বার্তা

বিশেষ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
  • 173 Time View

বদলি জনিত কারণে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। বিদায় অনুষ্ঠানে তিনি বেগমগঞ্জবাসীর উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সুসংবাদ তুলে ধরে বলেন, বেগমগঞ্জের মানুষের ভালোবাসা আমি সবসময় মনে রাখবো। উন্নয়নের যেসব উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, তার বেশিরভাগই শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই এর সুফল এলাকাবাসী পাবে।

নবাগত ইউএনওকে উদ্দেশ করে তিনি আরও বলেন, আমি যে উন্নয়নমূলক কাজগুলো রেখে যাচ্ছি, সেগুলো সম্পন্ন হলে বেগমগঞ্জ আরও এগিয়ে যাবে। আশা করি নতুন ইউএনও এসব কাজ দ্রুত বাস্তবায়ন করবেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান বেগমগঞ্জবাসীর উদ্দেশে বলেন, স্যারের রেখে যাওয়া সব কাজের অগ্রগতি আরও ত্বরান্বিত করার চেষ্টা করবো। কেউ যদি স্যারের বদলিতে খুশি হয়ে থাকেন, তাদের স্পষ্ট করে বলতে চাই স্যার যে কাজ শুরু করেছেন, তা আমি শেষ না করা পর্যন্ত থামবো না। তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগও বজায় থাকবে।
তিনি আরও বলেন, বেগমগঞ্জ একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় উপজেলা। এ এলাকার উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করবো। জনগণের সহযোগিতা পেলে বেগমগঞ্জকে আরও সমৃদ্ধ করা সম্ভব হবে।
উভয় ইউএনওর আবেগঘন বক্তব্যে বিদায় অনুষ্ঠানের পরিবেশ আরও হৃদয়স্পর্শী হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares