নবযোগদানকৃত বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমানের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও কায়েসুর রহমান বলেন,
উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় বেগমগঞ্জকে একটি আধুনিক ও উন্নয়নবান্ধব উপজেলায় রূপ দিতে আমরা কাজ করে যেতে চাই। আগের ইউএনও স্যার যে কাজগুলো শুরু করে গেছেন, আমি সেগুলোকে এগিয়ে নিয়ে যাব। উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান করতে সবার সহযোগিতা আমার প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনগণমুখী করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। বেগমগঞ্জবাসীর উন্নয়ন ও কল্যাণে সমন্বিত একটি কার্যকর প্রশাসন গড়ে তোলা হবে।”
সভায় নবাগত ইউএনও উপস্থিত জনপ্রতিনিধি, সাংবাদিক, কর্মকর্তাসহ সকলের সঙ্গে পরিচিত হন এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সহযোগিতা প্রত্যাশা করেন।
পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিতরা নতুন ইউএনওর দায়িত্বপালনে সফলতা কামনা করেন এবং উন্নয়ন অগ্রযাত্রায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply