শিরোনাম:
বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলনের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুসের সাক্ষাৎ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় নতুন সবক ও দোয়া অনুষ্ঠিত

পশ্চিম লতিফপুর ইসলামী একাডেমিতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
  • 302 Time View

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের মোস্তফার দোকান সংলগ্ন পশ্চিম লতিফপুর ইসলামী একাডেমি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় মাদ্রাসা হলরুমে ধর্মীয় এবং সুশৃঙ্খল পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ও লক্ষ্মীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসেস সার্ভার রিপন মিজি, চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক ইব্রাহিম খলিল এবং চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল আজিজসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান শিক্ষক মাওলানা আব্দুল আজিজ বলেন, শিক্ষার্থীরা নৈতিকতা, আখলাক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সু-মানবিক গুণাবলী অর্জন করুক—এটাই আমাদের প্রত্যাশা। বিদায়ী শিক্ষার্থীদের জন্য রইল দোয়া, তারা যেন আদর্শ জীবন গড়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারে।
প্রতিষ্ঠাতা সভাপতি রিপন মিজি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ সম্পদ। তাদের সঠিক শিক্ষায় গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদায়ী শিক্ষার্থীরা এখানে অর্জিত জ্ঞান জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে বলে আশা করি।
তিনি আরও বলেন, ইবতেদায়ী স্তরই শিক্ষার্থীর ভবিষ্যৎ ভিত্তি। এই ভিত্তি যত মজবুত হবে, জীবন গঠনের পথ তত সহজ হবে।

অনুষ্ঠানের শেষে অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, মঙ্গল ও সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares