শিরোনাম:
বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলনের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুসের সাক্ষাৎ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় নতুন সবক ও দোয়া অনুষ্ঠিত

বেগমগঞ্জ মডেল থানায় ওসি হিসেবে যোগ দিলেন শামসুজ্জামান

বিশেষ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬
  • 153 Time View

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শামসুজ্জামান। শনিবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে থানায় যোগদান করেন।
নতুন ওসির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। দায়িত্বশীল, সৎ ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত ওসি শামসুজ্জামান এর আগেও বিভিন্ন থানায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, তার সাহসী নেতৃত্ব, পেশাদারিত্ব ও ন্যায়নিষ্ঠার মাধ্যমে বেগমগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। বিশেষ করে দীর্ঘদিন ধরে কালোবাজারি, সন্ত্রাস, চাঁদাবাজি ও আধিপত্যবাদের কারণে চৌমুহনী পৌরসভাসহ বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে যে অপরাধপ্রবণতা ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল, তা দমনে নতুন ওসি দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেবেন বলে আশা করা হচ্ছে।
এলাকাবাসীর মতে, ওসি শামসুজ্জামানের নেতৃত্বে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা আরও জোরদার হবে এবং বেগমগঞ্জে শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত পরিবেশ ফিরে আসবে।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ওসি শামসুজ্জামান বলেন, বেগমগঞ্জ উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও কঠোরতার সঙ্গে দায়িত্ব পালন করবো।”
উল্লেখ্য, এর আগে শামসুজ্জামান ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালনকালে অপরাধ দমন ও থানা ব্যবস্থাপনায় দক্ষতার স্বাক্ষর রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares