শিরোনাম:
বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলনের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুসের সাক্ষাৎ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় নতুন সবক ও দোয়া অনুষ্ঠিত

উপজেলা ক্রীড়ায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দাপট, ঝুলিতে ৩৮ পুরস্কার

বিশেষ প্রতিনিধি
  • Update Time : বুধবার, জানুয়ারি ৭, ২০২৬
  • 102 Time View

৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর উপজেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টে অসাধারণ সাফল্য অর্জন করেছে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট ৩৮টি পুরস্কার অর্জন করে দৃষ্টান্তমূলক সাফল্য দেখিয়েছে।
উপজেলা পর্যায়ে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, ২০০ মিটার দৌড়, লংজাম্প (দীর্ঘলাফ), হাইজাম্প, বর্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ ও দড়িলাফসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগিতায় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাইমুন কবির (সুরমা শাখা, রোল–৪৪) দড়িলাফে প্রথম স্থান এবং ২০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করে বিশেষ কৃতিত্বের পরিচয় দেয়।
শিক্ষার্থীদের শৃঙ্খলা, ক্রীড়া নৈপুণ্য ও দলগত সমন্বয় আয়োজক ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন,
“শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। এটি আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের।”
ক্রীড়া শিক্ষক ও সংশ্লিষ্ট প্রশিক্ষকরাও শিক্ষার্থীদের এই অর্জনে আনন্দ প্রকাশ করে ভবিষ্যতে জেলা ও বিভাগীয় পর্যায়েও আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের এই সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকরাও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares