শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা

চৌমুহনীতে খেলাফত মজলিসের ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ১৪, ২০১৯
  • 591 Time View

নোয়াখালী প্রতিনিধি :

খেলাফত মজলিস চৌমুহনী শহর শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ১৩ এপ্রিল সোমবার চৌমুহনী রাজমহল রেস্তোরাঁয় চাইনিজে চৌমুহনী শহর সভাপতি হাফেজ মাও: মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও: আবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস নোয়াখালী জেলা সভাপতি মাও: রুহুল আমীন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওলামাবাজার মাদরাসার মুহাদ্দিস মাও: শিব্বির আহমদ। জেলা সাধারণ সম্পাদক মাওঃ শামছুদ্দিন, চৌমুহনী ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ মুফতি বেলাল উদ্দিন, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হুমায়ুন কবির, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মাওঃ শহিদ উল্যাহ, সোনাইমুড়ী উপজেলা সভাপতি হাফেজ মাওঃ আবদুল আজিজ, বিশিষ্ট আলেমেদ্বীন মাওঃ ইয়াকুব ফারুকী, রেল ষ্টেশান জামে মসজিদের খতিব মাওঃ শিহাব উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাওঃ ফয়েজ উল্লাহ বুখারী, সাধারণ সম্পাদক মাওঃ ফয়েজ উল্যাহ মোঃ ফাইয়াজ, নোয়াখালী শহর সাধারণ সম্পাদক মাওঃ পেয়ার আহমদ হোজাইফা, ছাত্র মজলিস নোয়াখালী জেলা সভাপতি মোঃ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেছেন, বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় জাতির প্রত্যাশা পূরনে মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক জনকল্যানমূলক প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষে ব্যাপক জনমত তৈরী করতে হবে।
ইফতারের আগ মুহুর্তে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মুনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares