শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বাংলাদেশ উইন্ডিজের সঙ্গে শেষ ৯ ম্যাচের ৭টিতেই জিতেছে

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ১৭, ২০১৯
  • 449 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গেল নয় ম্যাচের মধ্যে ৭টিতেই জিতেছে । তাই সাম্প্রতিক পারফরমেন্সে ক্যারিবীয়দের চেয়ে এগিয়ে টাইগাররা। কিন্তু এটি মানতে নারাজ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। আজ সোমবার নতুন ম্যাচ, সবকিছুই নতুনভাবে শুরু হবে।

তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় সিরিজ হলে অন্যরকম পরিকল্পনা থাকে। তবে এ ধরনের টুর্নামেন্টে একেক দিন একেক দলের সঙ্গে খেলতে হয়। তাই সেভাবে মাইন্ডসেট থাকে না। প্রত্যেক ম্যাচ শেষে অন্য দল নিয়ে চিন্তা করতে হয়। ওয়েস্ট ইন্ডিজ যেকোন দিনই প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারে। আমাদের সেটা মাথায় রাখতে হবে। আমাদের সেরাটাই খেলতে হবে। আগের ৯ ম্যাচের সাতটিতে জিতেছি, তার মানে এই না আমরা এখানে সহজেই জিতে যাবো। আমাদের ভালো খেলতে হবে।’

অভিজ্ঞতা আর পারফরম্যান্সের ধারাবাহিকতায় আজকের ম্যাচে বাংলাদেশই যে ফেভারিট, সেটা ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারও মেনে নিয়েছেন। তাই আজ সোমবার বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশ নামছে জয়ের দায়িত্ব নিয়েই।

সাকিব- মিরাজদের স্পিন দিয়েই গেইলের মতো হার্ডহিটারদের থামিয়ে রাখার চ্যালেঞ্জ নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।

সুত্র: ইত্তেফাক

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares