শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

নোয়াখালীর সোনাইমুড়ী সন্ত্রাসী হামলায় পৌর মেয়রসহ আহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ১১, ২০১৯
  • 346 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালী সোনাইমুড়ীতে সন্ত্রাসী হামলায় পৌরসভা মেয়র মোতাহের হোসেন মানিকসহ ৩ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে এই সময় হামলার ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় জনমনে উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, বিকেলে পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে মেয়র মোতাহের হোসেন মানিকসহ অন্যান্য কাউন্সিলররা সোনাইমুড়ী ডাকবাংলো এলাকায় অবস্থান করছিলেন। এসময় শহরের চিহ্নিত একদল সন্ত্রাসী মেয়র মানিকের উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। হামলার সময় বাধা দেওয়ায় সন্ত্রাসীদের পিটুনিতে মেয়রের ড্রাইভার ওমর ফারুক ও এক কাউন্সিলর আহত হন। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনাইমুড়ী পৌর মেয়র মোতাহের হোসেন মানিক জানান, সম্পূর্ণ বিনা উস্কানীতে চিহ্নিত সন্ত্রাসী সায়েমের নেতৃত্বে এই হামলা চালানো হয়। বিষয়টি খুবই ন্যাক্কারজনক। সোনাইমুড়ী শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে একটি মহল এই হামলার ইন্ধন দিচ্ছে। এর আগেও এই সন্ত্রাসী গ্রুপ পৌর সভায় হামলা চালিয়েছিলো।
এব্যাপারে সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদের সাথে আলাপ করলে তিনি বলেন, মেয়র সাহেব ফোন দিয়ে জানিয়েছেন তিনি মশক নিধন প্রোগ্রামে গেলে একটু ঝামেলা হয়। আমরা বলেছি আপনার কোনো অভিযোগ থাকলে লিখিতভাবে জানান। আমরা অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares