শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে প্রতিবন্ধী নারী বসতঘর দখলের অভিযোগ সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২২, ২০১৯
  • 474 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামে এক প্রতিবন্ধী নারী ও তার মা-বাবাকে মারধর করে জোরপূর্বক তাদের বসতঘর দখলের অভিযোগ উঠেছে।

ভূমিদস্যুরা একই গ্রামের মো. সিরাজের ছেলে ওবায়দুর রহমান আবু, সাইফুল, আজাদ, সায়মন, সিদ্দিক উল্লার ছেলে মনির হোসেন সুমন, শফি উল্লার ছেলে মোসলেহ উদ্দিন, বাবুল মিয়ার ছেলে তানভির সিকদার ও আনোয়ার উল্লার ছেলে নুরুল হুদা।

রোবার (২২ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী মো. তারেক লিখিত অভিযোগে বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে আমরা যে জমিতে বসবাস করে আসছি, তা দখল করতে উঠে পড়ে লেগেছে ভূমিদস্যুরা।

গত একমাসে একাধিকবার ভূমিদস্যুরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বসতভিটা দখল করতে আসে। এ সময় তাদের বাধা দিলে আমার বাবা-মা, প্রতিবন্ধী বোন ও ভাগনিকে এলোপাতাড়ি মারধর করা হয়। তারা আমাদের বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করে।

পরে ৯৯৯-এ কল করে আমরা পুলিশের সহযোগিতা চাই। কিন্তু পরবর্তীতে ভূমিদস্যুরা পুলিশকে ম্যানেজ করে আমাদেরকে হত্যার হুমকি দেয়। তিনি আরো জানান, কলেজে যাওয়া-আসার পথে আমার ভাগনিকে ইভটিজিংসহ নানাভাবে হয়রানি করছে তারা। এরপর গত ৩ জুন আমাদের বসতঘরে হামলা চালায়। গত ৪ আগস্ট চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করেও কোনো সমাধান পাইনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares