শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

সাকিব আল হাসানকে ২ বছরের জন্য নিষিদ্ধ করে ১ বছরের শাস্তি স্থগিত করেছে আইসিসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০১৯
  • 422 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ২ বছরের জন্য নিষিদ্ধ করে ১ বছরের শাস্তি স্থগিত করেছে আইসিসি। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে সেটাকে প্রত্যাখ্যান করলেও আইসিসি কিংবা বিসিবিকে না জানানোর কারণেই এই শাস্তি আরোপ করা হলো ক্রিকেটের অভিভাবক সংস্থাটির পক্ষ থেকে।

দোষ স্বীকার করায় ১ বছরের শাস্তি স্থগিত করেছে আইসিসি। আইসিসির পক্ষ থেকেই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সাকিবকে নিয়ে সোমবার মধ্যরাত থেকেই তোলপাড় ছিলো। ফিক্সিং প্রস্তাব পেয়ে সেটা প্রত্যাখ্যান করলেও আইসিসিকে না জানানোর অপরাধে ১৮ মাসের নিষেধাজ্ঞার শাস্তি পেতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ খবর নিয়েই মূলত সারাদিন তুমুল আলোচনা। টক অব দ্য কান্ট্রি। এমনকি শেষ বিকেলে সংবাদ সম্মেলনে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কথা বলতে হয়েছে।

মাত্র এক সপ্তাহ আগে হঠাৎ গড়ে ওঠা ক্রিকেটারদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। ধর্মঘট প্রত্যাহার করে ক্রিকেটাররা মাঠে ফিরেছেন, ভারত সফরের জন্য অনুশীলন করেছেন। কিন্তু সাকিব আল হাসান অনুশীলনে উপস্থিত ছিলেন কেবল একদিন। দুটি প্রস্তুতি ম্যাচের একটিও খেলেননি। বিসিবিও এসবের গ্রহণযোগ্য কোনো কারণ ব্যাখ্যা করতে পারেনি। সুত্র :আজকালের খবর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares