শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বিদায়ী সম্মান জানাতে মাশরাফীকে কাঁধে নিলেন তামিম

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ৭, ২০২০
  • 504 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতে আগেই সিরিজ জয় করে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে হারলেই হোয়াইটওয়াশ। এমন সমীকরণের ম্যাচে লিটন- তামিমের রেকর্ড গড়া ওপেনিং জুটির উপর ভর করে জয় পেয়েছে টাইগাররা।

এদিকে, এই ম্যাচ খেলেই অধিনায়কত্ব ছেড়েছেন মাশরাফি। মাশরাফির বিদায়ে তামিম ইকবাল একটু বেশিই যেনো আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি বেশ কিছুক্ষণ মাশরাফীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলেন। মাশরাফীকে বিদায়ী সম্মান জানানোর জন্য জিম্বাবুয়ের ডাগআউটের কাছ থেকে কাঁধে তুলে নেন মাশরাফীকে, পাশে থাকেন মিরাজ-সাইফরা। তামিমের কাঁধে চড়েই নিজেদের ডাগআউট পর্যন্ত যান মাশরাফী।

পরে দলের সব খেলোয়াড়রা ঢুকে যান প্যাভিলিয়নে। বের হন একই জার্সি পরে।যার সামনে লেখা ছিলো ‘থ্যাংক ইউ ক্যাপ্টেন’ এবং পেছনে মাশরাফির নাম ও জার্সি নম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares