শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত চন্দ্রগঞ্জ ফাউন্ডেশনের’ আত্মপ্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১৮, ২০২০
  • 431 Time View

বিশেষ প্রতিনিধি :

এসো হাতে হাত ধরি, মানবতার সেবায় এগিয়ে আসি এ স্লোগানের মধ্য দিয়ে ‘‘আলোকিত চন্দ্রগঞ্জ ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে একটি কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে চন্দ্রগঞ্জ নিউ মার্কেট চত্ত্বরে স্বাস্থ্যবিধি মেনে এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, সংগঠনের উদ্যোক্তা কাজী মামুনুর রশিদ বাবলু।
পরে উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে ৪১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওমর ফারুক আরজু। এছাড়া সিনিয়র সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশান ও এম মাসুদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শাহ্পরান শাকিল, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এন.আর হৃদয় পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ অন্তরসহ ৪১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি করা হয়।
এই সংগঠন গরীব, দুস্থ্য ও অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধিসহ জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি কাজী মামুনুর রশিদ বাবলু ও সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares