শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

হাতিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৩, ১৫ দোকান ভস্মীভূত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ২৩, ২০২০
  • 475 Time View

বিশেষ প্রতিনিধি :

হাতিয়া উপজেলার বয়ারচর চেয়ারম্যান ঘাট বাজারে সোমবার দিবাগত রাত ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান পুড়ে গেছে। এ সময় দোকানের ভিতর মহিবুল ইসলাম নিপু (৩৫) ও তার কর্মচারী রহমত উল্যাহ (৩০) পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া অগ্নিদগ্ধ খালেদ হাসান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে হাসপাতালে মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শী ও অল্পের জন্য মৃত্যু থেকে বেঁচে যাওয়া অবদুস শহিদ (৩৫) জানান, রাতে তিনিসহ মোট ৫জন নিপুর জ্বালানী তেলের দোকানে বসা ছিলেন। দোকানের মালিক নিপুসহ তিনজন পেছনে হিসাব করছিল এবং তারা দুইজন সামনে বসা ছিল। হঠাৎ ১০টার দিকে দোকানের সামনে থেকে বিকট শব্দ করে (সম্ভবত: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ) আগুন দাউ দাউ করে ওঠে। এ সময় তিনি আগুনসহ দোকানের ভিতর থেকে লাফ দিয়ে বের হতে সক্ষম হন। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় দোকানের মালিক মহিবুল ইসলাম নিপু ও দোকান কর্মচারী রহমত উল্যা দগ্ধ হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ হয় আরো দুইজন। পরে অগ্নিদগ্ধ খালেদ হাসান (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মহিবুল ইসলাম নিপু বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকার গনিপুর গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।

এ ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে এবং দুইজন আহত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকার মত হতে পারে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares