শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২০
  • 414 Time View

বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরের পর ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের সাদারঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসের সাথে সংঘর্ষে সিএনজি গাড়িটি সম্পূর্ণ ধুমড়েমুছড়ে যায়।

ঘটনাস্থলে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ, চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা লাশ করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন এবং দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

নিহত একজন হলেন, কমলনগর উপজেলার পূর্ব চরমার্টিন গ্রামের আবু সাইদের ছেলে জামাল উদ্দিন (৪০), তিনি মতিরহাট বাজারের ফল ব্যবসায়ী ও চৌমুহনী পৌরসভাধীন গনিপুর গ্রামের মৃত নাছির আহাম্মদের ছেলে সিএনজি চালক মো. আজিম(৩৮)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা সোয়া ২টার দিকে নোয়াখালীর চৌমুহনী থেকে ফলবোঝাই লক্ষ্মীপুরগামী সিএনজি অটোরিকশা (নোয়াখালী থ-১২-০৫০১) ও লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী শাহী নামীয় বাস (ঢাকা মেট্রো ব-১৪-৪৪৪৯) চন্দ্রগঞ্জ থানা এলাকার সাদারঘর নামকস্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই নিহত হন কমলনগর উপজেলার মতিরহাট বাজারের ফল ব্যবসায়ী জামাল উদ্দিন ও চৌমুহনী পৌরসভাধীন গনিপুর গ্রামের সিএনজির চালক মো. আজিম।

লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক ইমরান হোসেন মৃধা ও চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানিয়েছেন, ফলবোঝাই সিএনজি অটোরিকশার সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও একজন ফলবিক্রেতা নিহত হয়েছেন। আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares