শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত, স্ত্রী আহত, নগদ টাকা, স্বর্ণালংকার লুট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১৮, ২০২০
  • 385 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে মুখোশপরা অজ্ঞাত ডাকাতের হামলায় মনির হোসেন নামের এক ব্যবসায়ী গৃহকর্তা নিহত হয়েছে। এ হামলার ঘটনায় তার (নিহতের) স্ত্রী মনিরা বেগম গুরুত্বর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের অন্য সদস্যদের বেঁধে রেখে নিহতের বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয় ডাকাতরা। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত মনির স্থানীয় মাটির ব্যবসায়ী ও আলী আহমদ বসুর ছেলে এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মনির স্থানীয় বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহ করে আসছিল। বৃহস্পতিবার ব্যাংক থেকে ২ লাখ টাকা তোলে ঘরে এসে রাখেন তিনি। শুক্রবার ভোর রাতে তার ঘরের দরজা ভেঙ্গে ১০-১২ জনের মুখোশ পরা ডাকাত দল তাদের ঘরে প্রবেশ করে। এসময় পরিবারের সদস্যদের হাত, পা মুখ বেঁধে পেলে তারা। এসময় ব্যাংক থেকে উঠানো ওই দুই লাখ টাকা তাদের (ডাকাতদের) দিতে বললে তা না দেয়ায় মনির ও তার স্ত্রীকে এলোপাতাড়ী কুপিয়ে আহত করে ডাকাতরা। এসময় ওই টাকা ও নগদ স্বর্ণালংকার লুটে নিয়ে পালিয়ে যায় তারা। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতিতে ঢাকায় নেয়ার পথে মারা যায় মনির।

লক্ষ্মীপুর সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া জানান, ডাকাতের হামলায় ব্যবসায়ী মনির নিহত ও তার স্ত্রী আহত হয়েছে, এ ঘটনায় জড়িতদের বিষয়ে পুলিশি অভিযান অব্যাহত আছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares