শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বাদাম ফিরনির রেসিপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৩, ২০২১
  • 1357 Time View

প্রতিদিনের খবর ডেস্কঃ

বাদাম হলো মুখরোচক ও পুষ্টিকর একটি খাবার । এর স্বাস্থ্য উপকারিতা রয়েছে অনেক। হালকা-পতলা ক্ষুধার সমাধান বাদাম। এটি খেলে ওজনও নিয়ন্ত্রণে আসে। এ ছাড়াও হাজারো পুষ্টিগুণ রয়েছে বাদামে।

সবার ঘরেই কমবেশি বাদাম থাকে। চাইলেই কিন্তু বাদাম দিয়ে বিশেষ এক ডেজার্ট তৈরি করে নিতে পারেন। খাওয়ার পরে হালকা মিষ্টি খাবার না খেলে অনেকেই তৃপ্তি পান না। তাই তৈরি করতে পারেন বাদামের ফিরনি। ছোট-বড় সবাই ফিরনি খেতে পছন্দ করে। এর স্বাদ সব বাঙালির জিভেয় লেগে থাকে সবসময়। ফিরনি সাধারণত সুগন্ধি চাল দিয়েই রান্না করা হয়ে থাকে। খুবই সুস্বাদু এ পদটি বিশেষ দিন বা অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন।

মাত্র ২৫ মিনিটেই তৈরি করে নিতে পারবেন বাদামের ফিরনি। উপকরণও লাগবে খুব সামান্য। চাইলে চারজনের জন্য তৈরি করে নিতে পারবেন নিচের রেসিপি অনুসারে-

উপকরণ : বাদাম ১ কাপ (খোসা ছাড়ানো), দুধ ৫০০ মিলি গ্রাম, চিনি ১০০ গ্রাম, ভাত ২ চামচ, এলাচ গুঁড়ো আধা চা চামচ, গোলাপজল এক টেবিল চামচ।

পদ্ধতি : বাদাম ভালো করে কুচি করে রাখুন। তারপর সুগন্ধি চাল ১৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। এরপর অল্প পানি দিয়ে হালকা পিষে পেস্টের মতো তৈরি করুন। একটি পাত্রে দুধ, চিনি ও এলাচ গুঁড়ো মিশিয়ে ফুটিয়ে নিন। আঁচ কমিয়ে রাখতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। ফুটন্ত দুধে এবার বাদাম কুচি মিশিয়ে দিন। ২-৩ মিনিট পর দুধের মধ্যে চালগুলো মিশিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণের মধ্যে পুরো দুধ ঘন হয়ে যাবে। খেয়াল রাখবেন, নিচে যেন না লেগে যায়।

চালগুলো সেদ্ধ হলে নামিয়ে নিতে হবে। নামানোর আগে গোলাপজল মিশিয়ে দিন। এবার একটি পাত্রে পরিবেশ করুন মজাদার বাদামের ফিরনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares