শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ইঙ্গিত -শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৫, ২০২১
  • 534 Time View

প্রতিদিনের খবর ডেস্কঃ

করোনা পরিস্থিতিতে গত গত বছর ধরে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শেষ হওয়ার কথা থাকলেও এখনই খুলছে না স্কুল কলেজ। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ আবারও পেছানো হয়েছে।   ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়বে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি থাকলেও বিষয়টি রিভিউ করা হবে।  বর্তমানে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন করে ভাবা হচ্ছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের কাউকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না।  করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুনভাবে চিন্তা করা হবে।’
দীপু মনি বলেন, করোনা সংক্রমণের হার ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে প্রাথমিক, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বিশ্ববিদ্যালয়ের ছুটির সঙ্গে সমন্বয় করে ঈদের পর পর্যন্ত বাড়ানো হতে পারে। করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকের পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এবং আগামীকালের মধ্যে জানিয়ে দেয়া হবে।’
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, ৩০ মার্চ স্কুল-কলেজ খুলে দেওয়া হবে।  পরে অবশ্য করোনা সংক্রমণ ও এতে মৃত্যু বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় পেছানো হতে পারে ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
আজকালেরখবর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares