শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বার্সার জয়, জমিয়ে উঠল শিরোপার লড়াই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ৬, ২০২১
  • 557 Time View

স্পোর্টস ডেস্কঃ

রিয়াল ভায়াদোলিদকে ১-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপার লড়াই জমিয়ে তুলেছে বার্সেলোনা। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের শুরুটা হয় জমজমাট।
বরাবরের মতো বল দখলে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে বার্সেলোনা। যদিও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনও দল। দ্বিতীয়ার্ধের ৭১তম মিনিটে মেসির জোরালো শট পোস্ট ঘেঁষে বাইরে যায়।
৭৯তম মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ১০ জনে পরিণত হয় ভায়াদোলিদ। একজন কম নিয়েও ভালোই লড়াই করে যাচ্ছিল দলটি।
গোলশূন্য ড্রর দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচ। কিন্তু একেবারে শেষ পর্যায়ে ৯০তম মিনিটে এসে ওসমান দেম্বেলের একমাত্র গোলে জয় নিশ্চিত করে বার্সেলোনা।
আসরে বাজে শুরুর পর গত ৫ ডিসেম্বর থেকে আর কোনো ম্যাচ হারেনি বার্সেলোনা। এই নিয়ে টানা ১৯ ম্যাচ অপরাজিত রোনাল্ড কুমানের দল। যার মধ্যে জয় ১৬টি, ড্র তিনটি।
বার্সেলোনার পয়েন্ট এখন ৬৫। লিগের শীর্ষে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ৬৬। আর তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। তিন দলই খেলছে ২৯ ম্যাচ করে।
আজকালের খবর/

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares