শিরোনাম:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত

মঙ্গলবার থেকে সৌদি আরবে রোজা শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১১, ২০২১
  • 652 Time View

ইসলামি ডেস্ক :

সৌদি আরবে রবিবার রাতে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে রোজা শুরু হচ্ছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, রবিবার সন্ধ্যায় বৈঠকে বসে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি। খালি চোখে আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার (১২ এপ্রিল) শাবান মাসের ৩০ তারিখ বলে গণ্য হবে। তাই মঙ্গলবার থেকে রোজা পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে সোমবার রাত থেকে তারাবির নামাজ শুরু হবে। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।
উল্লেখ্য, হিজরি সনের রমজান পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করে ঈদুল ফিতর। সাধারণত সৌদি আরবের একদিন পর থেকে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয়।
আজকালের খবর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares