শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

মেসির জোড়া গোলে বার্সার শিরোপা উৎসব

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ২১, ২০২১
  • 758 Time View

প্রতিদিনের খবর ডেস্কঃ

পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই বাদ পড়েছে বার্সেলোনা। গত সপ্তাহে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে ধরাশায়ী হওয়ার পর লা লিগা শিরোপা জয়ও কাতালানদের জন্য কষ্টসাধ্য হয়ে গেছে। তাইতো চলতি মৌসুমে শিরোপা খরা কাটাতে শনিবার রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রে ফাইনাল জিততে যেন প্রাণপণ শপথ করে মাঠে নামে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।
এদিন লিওনেল মেসির জোড়া গোলে নিরপেক্ষ ভেন্যু সেভিয়ার রামন সানচেস পিখুয়ানে ৪-০ গোলে বিলবাওকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এই জয়ের মধ্য দিয়ে ৭২১ দিন পর শিরোপা খরা কাটাল বার্সেলোনা। সবশেষ ২০১৮-১৯ মৌসুমে লা লিগা ট্রফি জিতেছিল তারা।
প্রথমার্ধে ৮৪ শতাংশ বল দখলে রেখে অন্তত সাতবার বিলবাও দুর্গে আঘাত করেও গোলের দেখা পায়নি বার্সা। ম্যাচের পঞ্চম মিনিটে ডি ইয়ংয়ের শট গোলবারে লেগে ফিরে আসা এবং ২১তম মিনিটে মেসির জোরালো শট বিলবাও গোকিপার উনাই সিমন ফিরিয়ে দেয়া ছাড়া প্রথমার্ধে আর কোন লক্ষ্য গোলপোস্টের মাঝে রাখতে পারেনি বার্সার খেলোয়াড়রা।
তবে বিরতি কাটিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে যেন অন্য বার্সেলোনা। মাত্র ১২ মিনিটে বিলবাও রক্ষণ এলেমেলো করে ৪ গোলের লিড নেয় তারা। ৬০ মিনিটে ডেডলক ভাঙেন বার্সার ফরাসি তরকা আতোয়াঁন গ্রিজমান। সার্জিও বুসকেটসের থেকে পাস পেয়ে ডান উইং থেকে ডি-বক্সে ভেতরে থাকা গ্রিজমানের উদ্দেশে বল বাড়ান ডি ইয়ং। বাঁ পায়ের শটে বিলবাও গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে জড়ান গ্রিজমান।
গ্রিজমানকে অ্যাসিস্ট করার মিনিট তিনেক পরেই ব্যবধান দ্বিগুণ করেন ডি ইয়ং। জর্ডি আলবার দেয়া ক্রস থেকে মাথা নিচু করে দুর্দান্ত এক হেডে চলতি মৌসুমে নিজের অষ্টম গোল করেন এই ডাচ মিডফিল্ডার।
ম্যাচের ৬৮ থেকে ৭২, এই চার মিনিটে জোড়া গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ৬৮ মিনিটে দুর্দান্ত এক দৌড়ে ডি ইয়ংয়ের সঙ্গে দুই দফা ওয়ান টু ওয়ান পাসের পর প্রতিপক্ষের একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে নিজের প্রথম গোল করেন বার্সা অধিনায়ক।
৭২ মিনিতে আলবার বাড়িয়ে দেয়া ক্রসে নিজের দ্বিতীয় গোলে বার্সেলোনাকে ৪-০ গোলে এগিয়ে দেন মেসি। এই গোলের মাধ্যমে অ্যাথলেটিক বিলবাওয়ের সাবেক তারকা তেলমা জারাকে পেছনে ফেলে কোপা দেল রে ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি। ১০টি কোপা দেল রে ফাইনাল খেলে মেসির গোল ৯টি।
এছাড়া ম্যাচের শেষদিকে (৮৭ মিনিটে)  মেসির পাস থেকে গ্রিজমান গোল করলেও অফসাইডের কারণে ভিএআর প্রযুক্তির সাহায্যে বাতিল করেন রেফারি। ৪-০ গোলের বড় জয় নিয়ে রেকর্ড ৩১ বারের মতো কোপা দেল রে শিরোপার স্বাদ পায় বার্সেলোনা। বার্সার হয়ে কোচ হিসেবে কোম্যানের প্রথম শিরোোপা জয়ের দিনে সর্বোচ্চ সাতবার কোপা দেল রে জয়ের মধুর অভিজ্ঞতা নিলেন মেসি, পিকে ও বুসকেটস।সুত্রঃ আজকালের খবর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares