শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ২৮, ২০২১
  • 493 Time View

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরে ২১টি দল নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট ২০২১ অনূর্ধ্ব ১৭।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর জেলা ষ্টেডিয়াম মাঠে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সভাপত্বিতে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পুলিশ সুপার পিপিএম সেবা ড.এ.এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন প্রমূখ।
উদ্ভোধনী ম্যাচ খেলেন, লাহারকান্দি ইউনিয়ন বনাম মান্দারী ইউনিয়ন। ২০ মিনিট করে ৪০ মিনিটে হাড্ডাহাড্ডি লড়াই করে দুই-দলের কেউ গোলকিপারের জ্বালে বল নিতে পারেনি। টাইব্রেকারে মান্দারী ইউনিয়নকে ৩-০গোলে হারিয়ে বিজয়ী হন লাহারকান্দি ইউনিয়ন।
উদ্বোধনকালে জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ বলেন, তারুণ্যের শক্তি তখনি সফল হয়। যখন তরুণরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা নিয়ে মেতে উঠে। বর্তমান সময় কিছুসংখ্যক তরুণ মাদকের মাঝে ডুবে আছে। তাদেরকে সেই দিক থেকে ফেরাতে হবে। খেলাধুলার প্রতি মনোযোগী করতে হবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares