শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরের কমলনগরে চরফলকন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর প্রচার মাইকের শব্দযন্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ১৫, ২০২১
  • 599 Time View

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ঘোড়া প্রতীকের প্রচার মাইকের শব্দযন্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার বিকেলে ইউনিয়নের জাজিরা এলাকায় মুখোশধারীরা শব্দযন্ত্রটি ছিনিয়ে নেয়। এসময় ঘোড়া প্রতীকের ব্যানার-পেস্টুনও ছিঁড়ে ফেলে তারা।

ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুর রহমান জানান, তার প্রচার কর্মী মো. সোহাগ ব্যাটারিচালিত অটোরিকশাযোগে নির্বাচনী প্রচারে বের হন। ঘটনার সময় অটোরিকশাটিয়া জাজিরা এলাকায় পৌঁছালে আট থেকে ১০ জন মুখোশধারী মোটরসাইকেলযোগে গিয়ে হামলা করে। পরে হামলাকারীরা প্রচারকাজে ব্যবহৃত মাইকের শব্দযন্ত্র ছিনিয়ে নিয়ে যায়। এসময় ঘোড়া প্রতীকের ব্যানার-পেস্টুন ছিঁড়ে ফেলেছে তারা। ঘটনাটি প্রার্থী নিজেই নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহীম্যাজিস্ট্রেটকে মুঠোফোনে মৌখিকভাবে জানিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা বলেন, শব্দযন্ত্র ছিনতাইয়ের বিষয়টি প্রার্থী আমাকে জানিয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার জন্য তাকে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares