শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বাবার হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে ছেলে খুন

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ২৩, ২০২১
  • 427 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

বরগুনায় বাবার হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে ধারাল অস্ত্রের আঘাতে মো. সুমন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনার পর থেকে ঘাতক বাবা পলাতক রয়েছে।
বুধবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে বরগুনার তালতলী উপজেলার টিএনটি সড়কে এ ঘটনা ঘটে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় মামলা করা হবে। ঘাতক বাবা আসাদুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
নিহত মো. সুমন তালতলী উপজেলার টিএনটি সড়কের আসাদুল খান ও সেলিনা বেগম দম্পতির ছেলে। এছাড়ও সে তালতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, আসাদুল ও সেলিনা দম্পতির মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এর জেরে বুধবার সকালে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে আসাদুল তার স্ত্রী সেলিনাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে চাইলে মাকে বাঁচাতে এগিয়ে আসে ছেলে সুমন। আসাদুলের ধারালো অস্ত্রের আঘাত তার স্ত্রী সেলিনার শরীরে না লেগে সুমনের কপালে লাগে। এতে বাবার ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সুমন।
পরে সুমনকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থায় অবনতি হলে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুমন মারা যায়। এরপর মরদেহ রেখে পালিয়ে যান ঘাতক বাবা। সুত্রঃআজকালের খবর/

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares