শিরোনাম:
লক্ষ্মীপুরে জুয়েলারি ব্যবসায়ী অপহরণ, দ্রুত উদ্ধারের দাবি বাজুসের লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ

ঢাকার সংগে সব জেলার গণপরিবহন বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ২২, ২০২১
  • 432 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ঢাকার ৪ পাশের ৭ জেলায় নতুন করে বিধিনিষেধ দিয়েছে সরকার। নিষেধাজ্ঞার মধ্যে ওইসব জেলার ওপর দিয়ে কোনো গণপরিবহন চলবে না। ফলে কার্যত ঢাকার সংগে সব জেলার গণপরিবহন বন্ধ থাকবে।

যাত্রীবাহী বাসের বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে বলে সোমবার (২১ জুন) রাতে নিশ্চিত করেছেন সংগঠনটির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, যে সাতটা জেলায় লকডাউন দেওয়া হয়েছে সেগুলো এড়িয়ে ঢাকায় প্রবেশ সম্ভব না। তাই বিধিনিষেধ অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে আমরা দূরপাল্লার সব পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে বিধিনিষেধের আওতায় থাকা জেলাগুলোর কোথাও লকডাউন চলাকালে ট্রেন থামবে না বলে গণমাধ্যমকে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের গন্তব্যে যেতে যদি কোনো লকডাউন এলাকা পড়ে সেখানে ট্রেন থামবে না, যাত্রী উঠাবে না, নামাবেও না। লকডাউন এলাকা ক্রস করে ট্রেন গন্তব্যে যাবে।

অন্যদিকে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক জানান, লকডাউন ঘোষণা করা সাত জেলায় সব যাত্রীবাহী নৌযান চলাচল আগামীকাল মঙ্গলবার (২২ জুন) থেকে বন্ধ থাকবে। আরিচা ও মাওয়া ঘাটের লঞ্চ ও স্পিডবোটও বন্ধ থাকবে, ফেরিতে শুধুমাত্র মালবাহী গাড়ি পারাপার হতে পারবে।

ঢাকা বা ঢাকার বাইরে থেকে ছেড়ে আসা কোনো নৌযান এই সাত জেলার মধ্যে কোনো ঘাটে দাঁড়াতে পারবে না বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares