শিরোনাম:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত

৪ দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে সৌদি আরব

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ৩, ২০২১
  • 1285 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতসহ চারটি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে সৌদি আরব।
আগামী রবিবার থেকে সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ভিয়েতনাম ও আফগানিস্তানের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ রাখবে দেশটি।
আরব নিউজ জানিয়েছে, সৌদি নাগরিকদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরাসরি বা বক্রপথে এই চারটি দেশ ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ থাকবে।
শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুধু যেসব সৌদি নাগরিক ওইসব দেশে রয়েছেন এবং যারা স্থানীয় সময় রবিবার বেলা ১১টার আগে সৌদি আরবে পৌঁছাবেন, তারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। তবে দেশটিতে প্রবেশের পর সৌদি বা বিদেশি নাগরিকদের বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
সম্প্রতি ওই চারটি দেশে করোনা সংক্রমণ ও ভাইরাসটির নতুন ধরনের ঝুঁকি বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। স্আত্র:জকালের খবর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares