শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

নেইমারকে আলিঙ্গন মেসির

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ১১, ২০২১
  • 869 Time View

খেলার খবর ডেস্ক :
আর্জেন্টিনার জার্সি গায়ে অবশেষে ট্রফি জয় করলেন লিওনেল মেসি। ১৯৯৩ সালে শেষবার কোপা আমেরিকা কাপ জয় করেছিল আর্জেন্টিনা। ২০১৪ সালের বিশকাপ ফুটবলের ফাইনালে ব্রাজিলের এই মারাকানা স্টেডিয়ামেই জার্মানির কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল মেসিরা। সেই ক্ষত আজও দগদগে।

অবশেষে রবিবার (১১ জুলাই) কাঙ্ক্ষিত জয়টা পেয়ে গেল আর্জেন্টিনা। মারাকানা স্টেডিয়ামে আয়োজিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের জয়সূচক গোলটা করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এ জয়ের ফলে ২৮ বছরের অবসান ঘটিয়ে অবশেষে কোনা আন্তর্জাতিক ট্রফি জয় করল আর্জেন্টিনা।

খেলার শেষ বাঁশি বাজতেই শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনার খেলোয়াড়, কোচ, স্টাফ সকলেই। এমন সময় ক্যামেরা আর্জেন্টাইন অধিনায়ক মেসির দিকে ফেরাতেই দেখা গেল কাঁদছেন তিনি। এ কান্না আনন্দের। নিজের জীবনের প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ের আনন্দ উল্লাসের কান্না।

স্বপ্নপূণের এই উল্লাস যখন চলছিল তখন অপরদিকে কাঁদছিলেন নেইমার। এই কান্না বেদনার আর হতাশার। বুক ভরা হতাশাই দেখা গেল নেইমারের অভিমুখে। এরপরই মারাকানার মাঠে দেখা গেল ভিন্ন এক চিত্র। এক সময়ের ক্লাব সতীর্থ ব্রাজিলিয়ান নেইমারকে কাছে টেনে আলিঙ্গন করেন লিওনেল মেসি।

নেইমারও বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকেন মেসিকে। সুত্র: বিডি-প্রতিদিন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares