শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

ব্লু টুথ হেডফোন বিস্ফোরণে তরুণের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৭, ২০২১
  • 1207 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

কানে লাগানো ব্লু টুথ হেডফোন বিস্ফোরিত হয়ে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কানে হেডফোন লাগিয়ে পড়াশোনা করার সময় তা বিস্ফোরিত হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
ভারতের রাজস্থানের জয়পুরে এই দুর্ঘটনা ঘটে বলে শনিবার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর রাকেশকুমার নাগার নামে ২৮ বছর বয়সী ওই তরুণ অচেতন হয়ে যায়। তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিস্ফোরণের জেরে রাকেশের দুই কানই ক্ষতবিক্ষত হয়ে যায় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সহজে ব্যবহার করা যায় বলে বর্তমান প্রজন্মের কাছে তারবিহীন ব্লু টুথ হেডফোন খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে ভারতে এই প্রথম ব্লু টুথ বিস্ফোরণের ঘটনা ঘটল বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
আজকালের খবর/

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares