শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

কন্যা রেনেকে সুস্মিতার উপদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৫, ২০১৯
  • 380 Time View
প্রতিদিনের খবর ডেস্ক :
অতিমারির সময়েই বলিউডে প্রথম কাজ করেছেন সুস্মিতার বড় মেয়ে রেনি সেন। অন্য স্টারকিডদের মতো বড় ব্যানার না হলেও রেনির প্রথম ছবি ‘সুট্টাবাজি’র পরিচালক কবীর খুরানা।
‘সুট্টাবাজি’ ছবিতে রেনি অভিনয় করেছেন এক আধুনিক কিশোরীর চরিত্রে। যার একমাত্র সমস্যা নিজের বাড়ির মধ্যে ধূমপান করতে না পারা। কারণ, বাবা মায়ের চোখকে কিছুতেই ফাঁকি দিতে পারে না সে। গল্প ঘুরেছে সেই সমস্যাকে কেন্দ্র করেই ঘটে যাওয়া একের পর এক বিষয় নিয়ে।
অনলাইন প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পেয়েছে রবিবারই। ছবির পোস্টার নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন রেনি। আর সেই ছবি নিয়েই মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে বসে রেনির কথায় উঠে এসেছে মা সুস্মিতা সেনের দেওয়া নৈতিক শিক্ষার বিষয়।
রেনি জানিয়েছেন, অভিনয়ে আসার আগে তার মা অনেক পরামর্শই দিয়েছেন। তবে তার মধ্যে  নিজের যোগ্যতা দিয়ে কাজ পাওয়ার পরামর্শ সবচেয়ে ভাল লেগেছে তার।
মেয়েকে সুস্মিতা বলেছেন, ‘যা করছ আর যা করবে, তা যদি নিজের যোগ্যতায় অর্জন করে থাকো তবেই করবে। নাহলে নয়। সুস্মিতা সেনের মেয়ে হওয়ার জন্য কাজ পেলে তাতে তোমার গুণের কদর হবে না। এভাবে আর যাই করো অন্য কারও সুযোগ কেড়ে নিও না’।
গত ৫ সেপ্টেম্বর ২১ ছুঁয়েছেন রেনি। তবে অভিনেত্রী হওয়ার ইচ্ছে তার দু’বছর বয়স থেকেই। মা সুস্মিতা সেনই তার আদর্শ। এমনকী অনেকসময় ওয়ার্কআউটও করতে দেখা যায় মা-মেয়ে একসঙ্গেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares