শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আরও এক দফা বাড়ানো হয়েছে

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৫, ২০২১
  • 793 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আরও এক দফা বাড়ানো হয়েছে। ১৬ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সময় নির্ধারণ করা হয়েছে। এসএমএস পাওয়ার পর শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ২৬ নভেম্বর পর্যন্ত।
বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সময় ১৬ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর করা হয়েছে। এসএমএস পাওয়ার পর শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ২৬ নভেম্বর পর্যন্ত। কোনও শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণে ব্যর্থ হলে এর দায়ভার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে।
এর আগে আরও দুই দফা সময় বাড়ানো হয়েছিল। গত ৩১ জুলাই এক বিজ্ঞপ্তিতে ১২ আগস্ট থেকে ২৫ আগস্টের মধ্যে প্রতিষ্ঠানের অনলাইনে পরীক্ষার্থী নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষার্থীকে ৩০ আগস্টের মধ্যে পরীক্ষার ফি দিতে বলা হয়েছিল। এরপর গত ২৫ আগস্ট এক নির্দেশনায় ফরম পূরণের সময় বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়। আর এসএমএস পাওয়ার পর শিক্ষার্থীদের ৪ সেপ্টেম্বর পর্যন্ত ফি পরিশোধের সময় বাড়ানো হয়েছিল।
আজকালের খবর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares