শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

চাটখিলে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ১, ২০২১
  • 970 Time View

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে দশম শ্রেণির স্কুল ছাত্রী মুনিয়া আক্তার (১৫)। সে পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং একই গ্রামের মনির হোসেনের মেয়ে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পরেকাট গ্রামের ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা।

ইউএনও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দশম শ্রেণির এক ছাত্রীর শুক্রবার বিয়ের আয়োজন করা হয়েছে। বর ভাঙর ভীমপুর গ্রামের আনোয়ার হোসেন। খবর পেয়ে তাৎক্ষণিক গতকাল দুপুরে পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। একই সাথে বাল্যবিবাহের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতে কনের বাবাকে ১হাজার টাকা জরিমানা করা হয়। ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পান মেয়ের বাবা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares