শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

দুই মৌলিক গানে প্রশংসিত -তানহা খান

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ৩০, ২০২৫
  • 433 Time View

বিনোদন প্রতিবেদক:

সম্প্রতি প্রকাশিত দুটি মৌলিক গানে প্রশংসা কুড়িয়েছেন উদীয়মান সংগীতশিল্পী তানহা খান। নিজের ইউটিউব চ্যানেল ‘গান কারিগর’-এ প্রকাশিত গান দুটি ইতোমধ্যে উল্লেখযোগ্য ভিউ অর্জন করেছে এবং নেটিজনদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।

গান দুটির শিরোনাম ‘বদনাম’ এবং ‘মানুষ’। গানগুলো লিখেছেন ও সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী। গান দুটি মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।

গানগুলোর সংগীত আয়োজন করেছেন এ আর সারোয়ার এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বিকে শাহিন। এডিট করেছেন সজীবুজ্জামান দিপু ও কালার করেছেন আশিকুজ্জামান অপু

‘বদনাম’ গানটিতে অভিনয় করেছেন আলভী, তানহামুসকান। আর ‘মানুষ’ গানটিতে অভিনয় করেছেন বীরমুসকান

গানগুলোর প্রসঙ্গে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্লাবন কোরেশী বলেন,গান দুটির কথা ও সুর বেশ চমৎকার হয়েছে। তানহা খান দারুণ গেয়েছেন। সব মিলিয়ে অসাধারণ গান। তানহা খানের জন্য শুভকামনা রইল।

গানের অভিজ্ঞতা নিয়ে তানহা খান বলেন,আমি চেষ্টা করেছি ভালো কিছু করার। বাকিটা দর্শকের ভালোবাসা। তবে গান দুটি প্রকাশের পর থেকেই প্রচুর প্রশংসা পাচ্ছি।

তিনি আরও জানান, আগামীতে আরও কয়েকটি নতুন গান আমার চ্যানেলে প্রকাশ হবে। সম্প্রতি জনপ্রিয় শিল্পী কাজী শুভইমন খান-এর সঙ্গে দুটি গান করেছি। খুব শিগগিরই সেগুলোও প্রকাশিত হবে। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares