শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

আসছে মরিয়ম ইসলামের নতুন মৌলিক গান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
  • 481 Time View

বিনোদন প্রতিবেদক :

সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মরিয়ম ইসলাম শিগগিরই হাজির হচ্ছেন নতুন একটি মৌলিক গানের মাধ্যমে। গানটির শিরোনাম “তোর পিরিতে বাড়ি আমার, তোর পিরিতে ঘর”। গানটির কথা লিখেছেন কাজী শহীদ আল জারিন।

গানটির সুর করেছেন জিয়া এবং সংগীতায়োজন করেছেন জনপ্রিয় কম্পোজার শিবলু মাহমুদ। ইতোমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই গানটি মুন্না খান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে। ভিডিওটি নির্মাণ করেছেন ব্যস্ততম পরিচালক বি কে শাহিন।

গান প্রসঙ্গে গীতিকার কাজী শহীদ আল জারিন বলেন, কথা, সুর এবং সংগীতায়োজন সব দিক থেকেই গানটি ভিন্ন মাত্রা পেয়েছে। মরিয়ম ইসলাম চমৎকারভাবে গেয়েছেন। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন।

সুরকার জিয়া জানান, আমি চেষ্টা করেছি কথার সঙ্গে সামঞ্জস্য রেখে সুন্দর সুর তৈরি করতে। আশা করছি গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।

পরিচালক বি কে শাহিন বলেন, গানটির ভিজ্যুয়াল দিকেও নতুনত্ব আনার চেষ্টা করেছি। মিউজিক ভিডিও হিসেবে এটি দর্শকদের ভালো লাগবে বলে বিশ্বাস করি। এখন বাকিটা নির্ভর করছে শ্রোতা-দর্শকদের ভালোবাসার উপর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares