শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

৫ ব্যাটসম্যান, ৩ অলরাউন্ডার ও ৩ বোলার নিয়ে মাঠে নামছে টাইগাররা!

Reporter Name
  • Update Time : রবিবার, মে ২৬, ২০১৯
  • 479 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের এবারের আসর। আসর শুরুর আগে প্রতিটি দল খেলবে দু’টি করে প্রস্তুতি ম্যাচ, যথারীতি বাংলাদেশও। আর সেই দু’টি প্রস্তুতি ম্যাচের একটি টেলিভিশনের পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা।

এদিকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ চলাকালীনই পিঠের ডানপাশের পেশিতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। যে কারণে খেলতে পারেননি ফাইনাল ম্যাচটি। তবে কয়েকদিন বিশ্রাম নিয়েই অনুশীলনে ফিরেছেন সাকিব।

এদিকে লেস্টার ও কার্ডিফে দলের সঙ্গে ব্যাটিং-বোলিং ঝালিয়ে নিয়েছেন নিজের মতো করেই। তবু বিশ্বকাপ শুরুর আগে বিশ্বসেরা এ অলরাউন্ডারের ব্যাপারে কোনো ঝুঁকি নেবে না বাংলাদেশ ক্রিকেট।

এর জন্য বিশ্বকাপের আগে দুইটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বিশ্রামেই রাখা হতে পারে সাকিবকে। তবে এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি ম্যানেজম্যান্টের পক্ষ থেকে।

তাছাড়া শেষমুহূর্তে কোনো পরিবর্তন না এলে আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নামবেন না সাকিব। এমনকি ফিজিও এবং ডাক্তারদের শতভাগ সবুজ সংকেত ছাড়া ভারতের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচেও দেখা যাবে না সাকিবকে।

শুধু সাকিব নয়, মূলত প্রস্তুতি ম্যাচগুলোতে প্রায় সবার ব্যাপারেই সচেতন টিম ম্যানেজম্যান্ট। অন্যান্য দলগুলোর প্রস্তুতি ম্যাচ থেকে আসা ইনজুরির খবরে আরও বেশি সতর্কতা অবলম্বন করছে দল।

এর জন্য পাকিস্তানের বিপক্ষে আজকের প্রস্তুতি ম্যাচে খেললেও, ভারতের বিপক্ষে আগামী মঙ্গলবারের ম্যাচটিত খেলার সম্ভাবনা নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের। এছাড়াও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে হয়তো দেখা যাবে কয়েক ওভার বোলিং করতে।

প্রচতুতি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান/ মোসাদ্দেক, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান/ আবু জায়েদ রাহি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares