শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

আব্দুল্লাহপুর-টঙ্গী সড়ক সংস্কারের দাবিতে পদযাত্রা ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ২৫, ২০২৫
  • 637 Time View

নিজস্ব প্রতিবেদক:

উত্তরা আব্দুল্লাহপুর থেকে টঙ্গী ব্রিজ ও বেড়িবাঁধ পর্যন্ত সড়কের বেহাল অবস্থার দ্রুত সংস্কার এবং টঙ্গী তুরাগ নদীর ওপর বেইলি ব্রিজ স্থাপনের দাবিতে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ পদযাত্রা ও মানববন্ধন করেছেন।
সোমবার সকাল ৯টায় উত্তরা পলওয়েল কনভেনশন সেন্টারের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। এতে হাজারো শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেন। বক্তারা জানান, প্রতিদিন এ সড়ক ব্যবহার করতে গিয়ে মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। দ্রুত সংস্কার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
সকাল ১০টা থেকে মানববন্ধন চলাকালে টঙ্গী উড়ালসড়ক অবরোধ করা হয়। এ সময় আব্দুল্লাহপুর উড়ালসড়ক থেকে টঙ্গী স্টেশন রোড এবং বিমানবন্দর মহাসড়ক পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হয়।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা কয়েকটি দাবিও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, আব্দুল্লাহপুর চৌরাস্তা সড়ক ও টঙ্গী বেইলি ব্রিজ দ্রুত সংস্কার, জননিরাপত্তায় সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ছিনতাই প্রতিরোধে পুলিশ টহল বৃদ্ধি, সাধারণ পথচারীদের জন্য পাবলিক টয়লেট নির্মাণ, এলাকার মানুষের জ্ঞানার্জনের জন্য পাবলিক লাইব্রেরি স্থাপন।

আয়োজকদের মধ্যে অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রিন্স বলেন, “এই আন্দোলনের লক্ষ্য জনগণের ন্যায্য দাবি বাস্তবায়ন করা। দাবিগুলো পূরণ না হলে শিগগিরই আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares